ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎ আজ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ এক ধাপে এগোচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক প্রস্তুতি তুলে ধরতে আজই বঙ্গভবনে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনার আহ্বান জানাবেন সিইসি।
রেওয়াজ অনুযায়ী, ভোটের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করে থাকে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নির্বাচন সংক্রান্ত সার্বিক অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ করেছে ইসি, যা আসন্ন নির্বাচনের প্রক্রিয়াকে আরও আনুষ্ঠানিক রূপ দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ