ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচন করতে পারবেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থী
ডুয়া ডেস্ক:আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। এই পরিস্থিতিতে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ এবং সম্ভাব্য পরবর্তী ধাপ নিয়ে ঢাকা-দিল্লির বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনা হলেও কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
ঢাকার পক্ষ জানায়, নিষেধাজ্ঞা বহাল থাকায় আওয়ামী লীগের পক্ষে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন যদি তার ভাবমূর্তি ‘ক্লিন’ থাকে। অপরদিকে, যাদের বিরুদ্ধে মামলা আছে বা মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের যোগসূত্র থাকার অভিযোগেই গত ১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
দলের অংশগ্রহণ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেও তাদের একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এদিকে দলটির ‘ক্লিন ইমেজ’ নেতাদের নিয়ে নতুনভাবে সংগঠিত হওয়ার একটি প্রচেষ্টা চলছিল বলে জানা যায়, তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সে প্রস্তাবে সম্মতি দেননি।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সংগ্রামের মধ্য দিয়েই দলকে আবার সংগঠিত করে তুলতে পারবেন।
সূত্র : মানবজমিন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী