ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৫ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষার্থীদের জন্য বছরের বিভিন্ন সময় স্কলারশিপের সুযোগ প্রদান করে। যা বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকে। উচ্চশিক্ষা গ্রহণের এই সুযোগ উপভোগ করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে পছন্দনীয় স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। নিচে বর্তমানে চলমান পাঁচটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
১. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ:
অস্ট্রেলিয়া সরকার উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াত ব্যয়, বসবাস ভাতা ও স্বাস্থ্য বিমা প্রদান করা হবে।
স্কলারশিপের ধরন: স্নাতকোত্তর ও পিএইচডি;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫;
আবেদনের জন্য অফিসিয়াল এইওয়েবসাইটে ক্লিক করুন।
২. আইরিশ গভর্নমেন্ট স্কলারশিপ:
আইরিশ সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করে থাকে। টিউশন ফি, মাসিক ভাতা ও গবেষণার খরচসহ দেয় নানা ধরনের সুযোগ সুবিধা।
স্কলারশিপের ধরন: স্নাতকোত্তর ও পিএইচডি;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;
৩. হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ:
হার্ভার্ড বিজনেস স্কুল এমবিএ প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করে। এতে টিউশন ফি, ভ্রমণ খরচ ও আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
স্কলারশিপের ধরন: এমবিএ প্রোগ্রাম;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৫;
৪. চীন সরকার কর্তৃক OIC সদস্যরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ:
চীন সরকার ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতা অন্তর্ভুক্ত থাকবে।
স্কলারশিপের ধরন: অনার্স, মাস্টার্স, পিএইচডি;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৫;
৫. তুরস্ক বুর্সলারি স্কলারশিপ:
তুরস্ক সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন ও বিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে।
স্কলারশিপের ধরন: অনার্স, মাস্টার্স, পিএইচডি;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫;
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো