ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পরিবর্তিত হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি। সব সময় সমাজকে নিয়েই কাজ করেছেন। ১০০ বছর আগে রোকেয়া লিখেছিলেন, নারী-কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তারা নিজ উদ্যোগে উপার্জন করতে পারে। আমরা কেন তা থেকে শিক্ষা নিচ্ছি না? আমরা আয়োজন করছি, কিন্তু তা থেকে শিক্ষা নিচ্ছি না। দৈনন্দিন জীবনে রোকেয়ার আদর্শ আমাদের সঙ্গে থাকলে আমরা অগ্রগতি অর্জন করতে পারব।”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “নারীদের নেতৃত্বের ওপর ভর করে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মেয়েরা গণ-অভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ গণ-অভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ, যা পূর্বের নারী সমাজের তুলনায় ভিন্ন। এই নারীসমাজ শুধু নারীদের নয়, সবাইকে উদ্দীপ্ত করবে। সেজন্য নারীদের উঁচু স্তরে ধরে রাখা আমাদের জন্য অপরিহার্য। নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা এগিয়ে যাবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক