ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বেগম রোকেয়ার আদর্শে বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়ার আদর্শকে অনুসরণ করে নতুন বাংলাদেশ গঠনের জন্য সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “বেগম রোকেয়া স্বপ্ন দেখতে পারতেন, আমরাও পারি। অসুবিধা কী? একবার চেষ্টা করে দেখি। তিনি কতদূর এগিয়ে গেছেন, আমরা আরও দূরে নিতে পারব। আমরা সব কিছু করতে পারি না, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের আছে। আজকের প্রযুক্তির যুগে কোনো কাজ অসম্ভব নয়, শুধু মন দিয়ে করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের নারী সমাজ, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরের নারী সমাজ ভিন্ন। তারা নতুন বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই সমাজ শুধু নারীদের নয়, সবার জন্য উদ্দীপনা সৃষ্টিকারী। তাদের উঁচু করে ধরে রাখা আমাদের দায়িত্ব। বেগম রোকেয়ার মতো স্বপ্ন দেখে এগিয়ে যাওয়া শিক্ষা আমাদের জন্য চিরস্মরণীয়।”
ড. ইউনূস বলেন, “বেগম রোকেয়া এক বিশাল স্বপ্ন দেখেছেন। তার ভাবনা তখনকার সময়ের জন্য বিপ্লবী ছিল। সে ভবিষ্যৎ চিন্তা করেছে। সে বলেছিল, নারী ও কন্যাদের এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা নিজস্ব আয়-উপার্জন করতে পারে। চাকরির কথা নয়, উদ্যোক্তা হওয়ার শিক্ষা। আজ আমরা এ থেকে শিক্ষা নিতে পারি।”
প্রধান উপদেষ্টা আরও জানান, “আজ যারা পুরস্কৃত হয়েছেন, তারা শুধু বাংলাদেশের নয়, সারা দেশের নারীদের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এটি যুগান্তকারী পুরস্কার। এরা শুধু দেশের মেয়েরা নয়, বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানের যোগ্য। এই ছোট অনুষ্ঠানে তাদের সম্মান দেখানো হলো, যা সারা দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে। তাদের বক্তব্য, দর্শন এবং স্ট্যান্ডিং বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, বিশ্বের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন