ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক:ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের তালিকায় রয়েছেন ১৩ জন সাবেক সচিব।
সোমবার (৮ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি মূলত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে ব্যবহারের কথা ছিল। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সেই জমিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ এবং নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি লিজ প্রদান করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
আসামির তালিকায় যারা আছেন:মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। অন্য ১৩ আসামি হলেন—
১. সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম
৩. জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ
৪. সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস
৫. ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল
৬. পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান
৭. সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএএজি) এবং সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী
৮. লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক
৯. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ
১০. রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন
১১. অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম
১২. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া
১৩. এনবিআরের সাবেক চেয়ারম্যান ও জ্বালানি বিভাগের সাবেক সচিব ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের