ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রথম ধাপে ১২০১ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ডের টাকা

২০২৬ মার্চ ০৯ ২০:৪৯:০২

প্রথম ধাপে ১২০১ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ডের টাকা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’র আলোকে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সফল যাত্রা শুরু হচ্ছে রাজবাড়ীতে। প্রথম ধাপের পাইলট প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ২০১টি পরিবার সরাসরি আর্থিক সহায়তা পেতে যাচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এই খুশির খবর নিশ্চিত করেন।

আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত থাকবেন।

পাইলট প্রকল্পের আওতায় রাজবাড়ীর অন্তর্ভুক্তির বিষয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘সারাদেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামে প্রথম পর্যায়ের মানুষ ফ্যামিলি কার্ডের টাকা পাবে।’ পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক জানান, তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৪০৪ জন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে ১ হাজার ২০১ জন ঈদুল ফিতরের আগেই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। বাকি ২০৩ জনের কারিগরি ত্রুটি মেটানোর কাজ চলছে, তারাও দ্রুতই টাকা পাবেন।

এই ঐতিহাসিক উদ্যোগের বিষয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাতে ফ্যামিলি কার্ডের বিষয়টি ছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় সারাদেশে ৪৯২টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে সরকার। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।’ এই কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত