ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জে হাইকোর্টের শুনানি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। এ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে করা একটি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট এবং সংশ্লিষ্ট নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনায় ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণে বলা হয়েছে।
এ আসনে এলডিপির প্রার্থী ছিলেন কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুকের ছেলে। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে তার পক্ষ থেকেই আবেদনটি করা হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বিজয়ী হন।
এ ধরনের আবেদন শুধু এই আসনেই সীমাবদ্ধ নয়। নির্বাচনের ফলাফল নিয়ে এর আগে ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে পৃথক আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দাখিল করা নির্বাচনী আবেদন, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য বিষয়ে এই বেঞ্চ শুনানি ও আদেশ প্রদান করতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি