ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক গড়ার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (৯ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা দ্রুততর করা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা একটি দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগের ধরনও বদলে যাচ্ছে। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষকে প্রস্তুত থাকতে হবে এবং দুর্যোগ প্রশমনের কৌশল আয়ত্ত করতে হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগকে ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না। সচেতনতা ও নিয়মিত প্রশিক্ষণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। মহড়ার মাধ্যমে মানুষ বাস্তব পরিস্থিতিতে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে ধারণা পায়।
আগামী ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উপলক্ষে এই মহড়ার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত