ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চার হাজার এসআই নিয়োগ নিয়ে বৈঠক মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এবং অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে এক বিশাল নিয়োগের মহাপ্ররিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে একযোগে ৪ হাজার নতুন সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির লক্ষে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভার আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই নীতিনির্ধারণী বৈঠকে পুলিশের জনবল সংকটের স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক দাপ্তরিক নোটিশ সূত্রে এই সভার তথ্য জানা গেছে। নোটিশে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ১০টায় সিনিয়র সচিবের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে ‘বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে।’ মূলত পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে আসা চাহিদাপত্র ও প্রস্তাবনার ভিত্তিতেই এই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সব স্তরে বিদ্যমান জনবল সংকট নিরসনে শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পুলিশের সক্ষমতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি এক বিশেষ বৈঠকে তিনি অধীনস্থ দপ্তরের প্রধানদের দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণের নির্দেশ দিয়েছিলেন। ৪ হাজার এসআই নিয়োগের এই নতুন উদ্যোগটি সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর ইতোমধ্যেই পুলিশে নিয়োগের বড় প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে তিনি জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ পূরণের আদেশ দিয়েছিলেন। পাশাপাশি ট্রাফিক বিভাগকে আরও শক্তিশালী করতে গত ২৬ ফেব্রুয়ারি ১৮০টি সার্জেন্ট পদেও নতুন নিয়োগের ঘোষণা দেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, ৪ হাজার এসআই নিয়োগের এই নতুন প্রস্তাবটি অনুমোদিত হলে পুলিশের মাঠ পর্যায়ের তদন্ত ও অপরাধ দমনে এক নতুন গতিশীলতা আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু