ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ বেগম রোকেয়া: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্বাস করতেন শিক্ষাই নারীকে স্বমহিমায় অভিষিক্ত করবে এবং আত্মনির্ভরশীল করে তুলবে।
আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস (জন্ম ও মৃত্যুবার্ষিকী)। এ উপলক্ষ্যে সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মহীয়সী এই নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, “বেগম রোকেয়া নারী সমাজের অগ্রগতির জন্য শিক্ষাকে বাস্তব ও অপরিহার্য বলে মনে করতেন। তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল নারীর ভাগ্য উন্নয়ন এবং তাদের মাঝে শিক্ষার বিস্তার ঘটানো। বেগম রোকেয়ার জীবন ও আদর্শ বাস্তবায়নই এদেশের নারী সমাজকে আলোকিত করতে প্রেরণা জোগাবে।”
বাণীতে তিনি আরও বলেন, বেগম রোকেয়ার প্রদর্শিত পথই আজকের নারী সমাজকে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। তিনি মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার