ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কত দিন অনুপস্থিতিতে এমপিও হারাবেন শিক্ষকরা?
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নতুনভাবে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করেছে। রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালার খসড়া প্রকাশিত হয়েছে, যা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তিতে নতুন নির্দেশনা প্রবর্তন করবে।
নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষক বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় ধরে অনুপস্থিত থাকলে তাকে এমপিওভুক্তি জন্য বিবেচনায় নেওয়া হবে না। এই অবস্থায় ৬০ দিন অতিবাহিত হওয়ার পর ওই পদ শূন্য ঘোষণা করে পুনঃনিয়োগের ব্যবস্থা করতে হবে।
এছাড়া নতুন কাঠামো অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং দুই বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রধান শিক্ষক পদে ১৫ বছরের শিক্ষকতা ও দুই থেকে তিন বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা শিক্ষকরাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন।
নতুন নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, পদসংখ্যা ও এমপিওভুক্তি ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষকদের অভিজ্ঞতা, যোগ্যতা ও পদোন্নতির সুযোগ নিশ্চিত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর