ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
‘সাদিক কায়েমের নির্বাচন করার বিষয় চূড়ান্ত হয়নি’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। চলতি সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের সঙ্গে সাদিক কায়েমের জনপ্রিয়তা তুলে ধরে তাকে আসনের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যদিও এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা সাদিক কায়েম নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তথাপি আসনটি নিয়ে আলোচনা ও সমালোচনা তীব্র হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইতিমধ্যেই এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং প্রচার-প্রচারণা শুরু করেছেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, “ঢাকা-৮ আসনে বিভিন্ন প্রস্তাব আলোচনাধীন। সাদিক কায়েম প্রার্থী হতে পারেন, নাও হতে পারেন। এছাড়া হাদীর সঙ্গে সমন্বয়ও হতে পারে।”
তিনি আরও বলেন, “ডাকসু নেতারা অতীতে অনেক নেতৃত্বের উৎস হিসেবে কাজ করেছেন। সাদিক কায়েম ইতিমধ্যেই অনেক কর্মকাণ্ডে সুনামের সাক্ষর রেখেছেন। ছাত্র ও জনগণের দাবি বিবেচনায় আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী ডাকসু নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা বিবেচনায় রাখা হচ্ছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ভিন্নমতাবলম্বী, নারী ও ছাত্র নেতাদের সমন্বিত প্রার্থী তালিকা দেওয়ার পরিকল্পনা করছে। এ কারণে সাদিক কায়েমকে প্রার্থী করা নিয়ে গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
এদিকে, সাদিক কায়েমকে একাধিকবার ফোন ও এসএমএস করার পরও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত