ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নিজ কেন্দ্রে নাটকীয় ব্যবধানে হারলেন জামাত আমির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে ভোট গণনায় চরম নাটকীয়তা দেখা গেছে। নিজের ভোটকেন্দ্রেই মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও প্রার্থী ডা. শফিকুর রহমান।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান খুব সামান্য ব্যবধানে এগিয়ে যান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। বিপরীতে ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। ফলে এই কেন্দ্রেই ডা. শফিকুর রহমান পাঁচ ভোটে পরাজিত হন।
নির্বাচন কর্মকর্তারা জানান, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন। এই কেন্দ্রের ফলাফল প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হয়। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)