ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সুনামগঞ্জ-২ এ বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ভোটের ফলাফলে স্পষ্ট ব্যবধানের ইঙ্গিত পাওয়ার মধ্যেই রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত দেখা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, ‘অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশ হলে চূড়ান্ত ফলাফলের চিত্র আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বর্তমান ফলের ধারা অনুযায়ী আসনটিতে বিএনপি প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)