ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৮ আসনে ফল পাল্টানোর চেষ্টাপ অভিযোগ পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের নির্বাচনে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা ও বাতিল হওয়া ভোট যুক্ত করার অভিযোগ নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়েছেন।
ঢাকা-৮ আসনের ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছেন। এই প্রতিবেদনের সময় পর্যন্ত তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটোয়ারী মোট ৬টি ভোটকেন্দ্রে ফল পরিবর্তনের অভিযোগ এনেছেন। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান জানিয়েছেন, ওই কেন্দ্রগুলিতে তিনবার ভোট গণনা করা হয় এবং এজেন্টদের আটকে রেখে বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গণনার চেষ্টা করা হচ্ছে।
শাহিন আহমেদ খান বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ এবং ইস্কাটন গার্ডেন কেন্দ্রের ভোট বাতিল হওয়া সত্ত্বেও এগুলো বৈধ ধরে ফল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস ও তার লোকজন কেন্দ্রগুলিতে প্রভাব বিস্তার করছেন।
তিনি আরও জানান, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে গণনা শেষ হয়েছে এবং ফলের কাগজও হাতে পেয়েছি। তবে পুনর্গণনার জন্য কেন্দ্রে প্রভাব প্রয়োগ করা হচ্ছে এবং ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছে না। পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও বিএনপির লোকজন ফল প্রকাশে বাধা দিচ্ছে।
নাসীরুদ্দীন পাটোয়ারী এবং তার নির্বাচনী এজেন্টরা এই ঘটনার বিষয়ে পদক্ষেপ চেয়েছেন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সমাধান ও পর্যবেক্ষণের আশ্বাস পেয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)