ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব: শান্তি ও কল্যাণ কামনা আখেরি মোনাজাতে
ডুয়া নিউজ : বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের এই মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, ব্যভিচার, অশান্তি, সহিংসতা ও সংঘাত বন্ধে বিশেষ প্রার্থনা করা হয়।
আখেরী মোনাজাত ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন ব্যতীত অন্যসব যান চলাচল বন্ধ ছিল। তবে মোনাজাতে অংশ নেওয়া ও ইজতেমা শেষে বাড়ি ফিরতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে বিভাগ।
বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
এছাড়া টঙ্গী-কামারপাড়া রোড, টঙ্গী থেকে কালীগঞ্জ সড়কেও যান চলাচল বন্ধ ছিল। মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তা হিসেবে ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস থেকে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন