ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দেশের স্বাস্থ্যখাতে নার্স ও মিডওয়াইফের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকের বড় একটি অংশ বেসরকারি খাতে কর্মরত থাকলেও সরকারি ব্যবস্থায় তাদের সংখ্যা তুলনামূলক কম। এ পরিস্থিতিতে নার্স ও মিডওয়াইফের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে জনমিতিক লভ্যাংশ কাজে লাগানো, স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নীতিগত প্রয়োজনীয়তা নিয়ে দুটি গবেষণার ফল প্রকাশ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম নয়, তবে তাদের ৮০ শতাংশ শহরে অবস্থান করেন, অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। ফলে চিকিৎসকদের সুষম বণ্টন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ফিজিওথেরাপিস্টসহ স্বাস্থ্যখাতের অন্যান্য গুরুত্বপূর্ণ জনবল নিয়েও পর্যাপ্ত আলোচনা হয় না। এসব পেশাকে আরও গুরুত্ব দিয়ে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজন রয়েছে। একই সঙ্গে শুধু চিকিৎসক নয়, পুরো স্বাস্থ্যব্যবস্থার মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে চিকিৎসকদের পাঠানো মানেই রেমিট্যান্স বৃদ্ধি নয়, কারণ অনেকেই সেখানে স্থায়ীভাবে থেকে যান। তিনি স্বাস্থ্য খাতে প্রশিক্ষণ, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবিলার জন্য প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গ্রাম ও শহরের মধ্যে চিকিৎসক বণ্টনের ভারসাম্যহীনতা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ চলছে।
অনুষ্ঠানে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ইসরাত জামান এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা