ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
বেতনের অপেক্ষায় চার লাখ শিক্ষক, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: নভেম্বর মাসের বেতন কবে পাবেন এ প্রশ্নে উদ্বেগ বাড়ছে বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে। বেতন সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছালেও, আইবাসের প্রক্রিয়া স্বাভাবিক গতিতে শুরু না হওয়ায় অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বেতন প্রস্তাব আইবাসে পৌঁছালেও গত বৃহস্পতিবার পর্যন্ত আইবাস কর্মকর্তারা কাজ শুরু করতে পারেননি। তবে মাউশি এবং ইএমআইস সেলের কর্মকর্তারা জানিয়েছেন চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন। তাদের দাবি, আইবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা দেশে ফিরেছেন এবং রবিবার বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে তুলে ধরা হবে।
শিক্ষক-কর্মচারীদের অনেকেই তবে এ আশ্বাসে খুব বেশি ভরসা রাখতে পারছেন না। তাদের মতে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল আবার যাবে অর্থ মন্ত্রণালয়ে, সেখান থেকে আইবাসে, তারপর চিফ অ্যাকাউন্টস অফিস ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সব মিলিয়ে পুরো প্রক্রিয়ায় কয়েকদিন সময় লাগবেই।
এদিকে মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল জমা দেওয়ার পর তা দ্রুততম সময়ে প্রসেস করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন মিললে নভেম্বর মাসের বেতন-ভাতা এই সপ্তাহেই ছাড় করা সম্ভব।
প্রতিমাসেই এমপিওভুক্তদের বেতনের অনলাইন বিল দাখিল, যাচাই এবং অর্থ ছাড়ের সব কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হয়। তবে ডিজিটাল সিস্টেম কার্যকর হওয়ার ফলে সামগ্রিক প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত, সহজ ও স্বচ্ছ হয়েছে এ তথ্য সংশ্লিষ্টরা আবারও নিশ্চিত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল