ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে দুর্নীতি ও লুটপাটের দুষ্টচক্র থেকে মুক্ত করতে তরুণদের দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, সম্ভাবনাময় এই দেশকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, অথচ জনগণের শক্তি ও আদর্শিক জাগরণই পারে দেশকে নতুন পথে এগিয়ে নিতে।
শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এক বিশাল প্রীতি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব অভিযোগ ও মন্তব্য তুলে ধরেন।
জাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশের সাধারণ মানুষের কৃষক, দিনমজুর, পরিশ্রমী শ্রমজীবী মানুষের কষ্টার্জিত টাকা বলে তিনি জানান। তার অভিযোগ, স্বৈরাচারী শক্তি জুলুমতন্ত্র কায়েম করে দেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে বিলাসবহুল জীবনে মত্ত রয়েছে।
তিনি বলেন, বহু বছর ধরে দেশে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নানামুখী সমীকরণ গড়ে উঠেছিল। কিন্তু আদর্শিক জাগরণের সামনে সেই সব সমীকরণ এখন ভেঙে পড়ছে। দেশ এগোতে চাইলে সবাইকে ইতিবাচক ধারা বজায় রেখে এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি আরও বলেন, ‘জুলাই আন্দোলন ছিল ন্যায়ের পক্ষে মানুষের এক স্পষ্ট অবস্থান।’ তার মতে, সেই আদর্শিক ভিত্তি শক্তভাবে ধারণ করতে পারলে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ সহজ হবে।
শেষ দিকে তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উন্নত বাংলাদেশ গড়ার পথে বাধা নয়, বরং সহযোগিতা হয়ে দাঁড়াতে হবে জানিয়ে তিনি বলেন, আদর্শিক শক্তি পথ দেখালে দেশ পরিবর্তন হবেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত