ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এবারও বই উৎসব করবে না সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে সরাসরি নতুন বই পৌঁছে যাবে। এবারও কোনো উৎসব বা অনুষ্ঠান আয়োজন করা হবে না। বইগুলো বিদ্যালয়ে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তা পাবেন।
শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় সম্পন্ন এবং জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে। তিনি আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল জিপিএ বা পরীক্ষার ভালো ফলাফল নয়, বরং শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান ও পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০০৯ সালে। পরের বছর ২০১০ সালের ১ জানুয়ারি প্রথমবার বই উৎসব আয়োজন করা হয়। এরপর টানা ১৫ বছর শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে উৎসবের মাধ্যমে বই দেওয়া হতো।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় দশকের ঐ রীতি বন্ধ করা হয়। ২০২৫ সালে বই বিতরণে ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে অন্তর্বর্তী সরকার উৎসব না করে বই সরাসরি বিতরণের সিদ্ধান্ত নেন। ২০২৬ সালে এই প্রক্রিয়াই বজায় থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ