ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পে স্কেল অনিশ্চিত: কর্মচারীদের আল্টিমেটাম, কমিশনের সময় সংকট
পার্থ হক: সরকারি চাকরিজীবীদের বেতন-সুবিধা পুনর্গঠনের দাবিতে চাপ বাড়তে থাকলেও, নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এখনও অনিশ্চয়তা কাটেনি। জুলাইয়ে পে কমিশন গঠনের পর সুপারিশ জমা দিতে ছয় মাস সময় বেঁধে দিলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হয়নি। কমিশন জানিয়েছে সময়ের আগে কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চললেও তাৎক্ষণিকভাবে সুপারিশ হস্তান্তরের মতো অবস্থায় তারা নেই।
এদিকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা। এর প্রতিবাদে শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। কর্মচারী নেতারা জানিয়ে দেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবে সব সংগঠন। তবে কমিশন বলছে, আন্দোলনের চাপ নয়, তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে যথাযথ সুপারিশই তারা দেবে।
কমিশনের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, প্রতিবেদন তৈরি সময় বেঁধে দিয়ে হয় না। লেখালেখি চলছে, দ্রুতই রিপোর্ট জমা দেওয়া হবে। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়া সম্ভব কি না সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি তিনি।
বিভিন্ন সরকারি সূত্র বলছে, সুপারিশ চূড়ান্ত করতে পুরো ডিসেম্বরও লেগে যেতে পারে। এরপর সেই সুপারিশ পর্যালোচনা করে নতুন পে স্কেলের গেজেট প্রকাশে আরও সময় লাগবে। ফলে তাদের দাবি অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা