ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘লন্ডনে, দিল্লিতে বা পিন্ডিতে বসে রাজনীতি চলবে না’
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে দেশের রাজনীতিতে প্রবাসভিত্তিক নেতৃত্বের যুগ শেষ হয়েছে বলে ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি হবে এ দেশের মাটি, মানুষ ও তরুণ প্রজন্মকে কেন্দ্র করে দূরদেশের শহর থেকে নয়। এদেশে এসেই রাজনীতি করতে হবে। লন্ডনে, দিল্লিতে বা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। তরুণদের দায়িত্ব এখন ভোটকেন্দ্র নিরাপদ রাখা এবং ন্যায়ভিত্তিক রাজনীতির পথ তৈরি করা।
সমাবেশে সাদিক কায়েম আরও বলেন, গত ১৬ বছরে প্রতিষ্ঠিত ‘ফ্যাসিবাদী কাঠামো’ শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই নতুন বাংলাদেশ গড়তে ইনসাফের প্রতিনিধিদের সামনে আনতে হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে প্রতিবেশী ভারত এই অঞ্চলে নানা নিপীড়ন করেছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করেছে ইনসাফের নেতৃত্ব।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, একটি দেশের নির্দেশে বন্ধ হওয়া এয়ারপোর্ট নতুন বাংলাদেশে আর বন্ধ পড়ে থাকবে না। শিক্ষাসহ কৃষক ও স্বাস্থ্যসেবায় অবহেলা বন্ধ করে উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
সমাবেশে কেন্দ্রীয় শূরা সদস্য দেলাওয়ার হোসেন দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব বাছাইয়ের প্রতিশ্রুতি দেন। জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ আসনভিত্তিক প্রার্থীরাও বক্তব্য রাখেন। তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সভা শেষ হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু