ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
নির্বাচন বানচালে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল দেশে পুনরায় ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যেকোনো ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। মামলা বা অন্য কোনো অজুহাতে নির্বাচন স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, জাতীয় পার্টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। সরকার ফ্যাসিবাদের দোসরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছে, যা জনগণ মেনে নেবে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদেরও বিচারের মুখোমুখি করতে হবে। ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নেওয়া নেতাদের আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ ইতিমধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে এবং তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার