ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২০২৬ বিশ্বকাপের ড্র সম্পন্ন: একনজরে দেখে নিন ১২টি গ্রুপ
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লাইনআপ। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ১২টি গ্রুপ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে জমকালো আয়োজনে এই ড্র অনুষ্ঠিত হয়।
ড্র অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। সেখানে লিওনেল মেসিদের লড়তে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।
স্বাগতিক দেশগুলোর মধ্যে মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে অবস্থান করছে। গ্রুপ পর্বে বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বিশেষ করে গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের সঙ্গে লড়বে উরুগুয়ে।
একনজরে ১২টি গ্রুপ:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, প্লে-অফ বিজয়ী (ইউরোপ)।
গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, প্লে-অফ বিজয়ী (ইউরোপ- ইতালি থাকার সম্ভাবনা)।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ বিজয়ী (ইউরোপ)।
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, প্লে-অফ বিজয়ী (ইউরোপ)।
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ বিজয়ী।
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ বিজয়ী।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। আজ শনিবার (৬ ডিসেম্বর) ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করবে ফিফা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর