ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিএনপি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী
সরকার ফারাবী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা বা সংকট দেখা না দিলে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচন ঘিরে বিএনপি সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রামের নিজ এলাকায় মসজিদ চত্বরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রিজভী বলেন, তারেক রহমান এ দেশের সাধারণ মানুষের নেতা। তার মায়ের গুরুতর অসুস্থতাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।
এর আগে কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সদকায়ে জারিয়া হিসেবে স্থানীয় একটি মাদ্রাসায় তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ দলের অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা