ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বিএনপির নতুন প্রার্থীর তালিকায়ও নেই রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই তালিকাতেও জায়গা হয়নি দলের আলোচিত নেত্রী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার।
প্রথম দফায় ২৩৭টি এবং দ্বিতীয় দফায় ৩৬টিসহ মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এখনো ২৮টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিএনপি এখনো ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে এই নেত্রীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে আজকের তালিকায় একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম দফার তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও তা স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার ঘোষিত নতুন তালিকায় ওই আসনে নাদিরা আক্তারকে দলীয় প্রতীক দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রুমিন ফারহানার পৈতৃক নিবাস বিজয়নগর উপজেলায় হলেও তিনি সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া-২) আসন থেকে লড়তে চান। ১৯৭৩ সালে তার বাবা ও প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদও এই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা