ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পরীক্ষা কেন্দ্রে নেই শিক্ষক, দায়িত্ব নিলেন অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক: ১১তম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারা দেশের ন্যায় মেহেরপুর ও কুষ্টিয়ায় বার্ষিক পরীক্ষা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা পরীক্ষা বর্জন করায় শিশুদের শিক্ষাজীবন বাঁচাতে শেষ পর্যন্ত অভিভাবকরাই পরীক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় অভিভাবকরাই পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন।
কুষ্টিয়া ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, মেহেরপুরের ৩০৮টি এবং কুষ্টিয়ার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছেন।
কুষ্টিয়া শহরতলীর ১৮নং লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষকরা নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজ উদ্যোগেই প্রশ্নপত্র বিতরণ, খাতা সংগ্রহ এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। অভিভাবকদের তীব্র ক্ষোভ ও চাপের মুখে প্রধান শিক্ষক পরীক্ষা নিতে বাধ্য হন।
একই চিত্র দেখা গেছে মেহেরপুরের গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানেও সহকারী শিক্ষকরা দায়িত্ব পালন না করায় স্থানীয় অভিভাবকরা এগিয়ে আসেন।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের দাবি দাওয়া থাকতেই পারে, কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে পরীক্ষা বর্জন কোনোভাবেই কাম্য নয়। সন্তানদের সারা বছরের পরিশ্রম যেন বৃথা না যায়, সেজন্য তারা বাধ্য হয়ে নিজেরা দায়িত্ব নিয়েছেন।
কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাহিনী স্কুলের প্রধান শিক্ষক মাসুদুল করিম জানান, অভিভাবকদের তীব্র চাপ এবং শিক্ষা অফিসের নির্দেশনায় পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যদিকে মেহেরপুরের গাংনী মডেল স্কুলের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা জানান, উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম জানান, জেলায় ৮০৫টি বিদ্যালয়ের মধ্যে ৭৭টিতে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন না। যারা অসহযোগিতা করছেন তাদের তালিকা করা হচ্ছে।
আন্দোলনরত সহকারী শিক্ষকরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে