ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি। তাঁর অবস্থা আগের মতোই ‘অপরিবর্তিত’ রয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
ডা. নুরুদ্দীন আহমদ বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। উন্নতি বা অবনতি কোনো দিকেই সন্তোষজনক পরিবর্তন নেই।’ গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে, বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. শাহাবুদ্দিন তালুকদার। প্রধান উপদেষ্টা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। গত ২৭ নভেম্বর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের