ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,১৭২ ভুয়া শিক্ষক, বড় অনিয়মের তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত ১ হাজার ১৭২ জন শিক্ষকের সনদ জাল বলে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এসব শিক্ষক-কর্মচারী ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার পাশাপাশি দীর্ঘ বছর ধরে সরকারি বেতন-ভাতা ভোগ করে আসছেন।
ডিআইএ’র তদন্তে শুধু জাল সনদই নয়, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আইটি সংক্রান্ত বিভিন্ন অনিয়মও উঠে এসেছে। এসব আর্থিক অনিয়মের কারণে সরকারের কোষাগারে ২৫৩ কোটি টাকা ফেরত দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শনাক্ত হওয়া জাল সনদধারীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে ৪০০ শিক্ষকের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।
ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, জাল সনদধারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রাজশাহীতে। এই বিভাগে ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল পাওয়া গেছে। এছাড়া খুলনা বিভাগে ১৭৯ জন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ ভুয়া প্রমাণিত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ