ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে? ভবিষ্যদ্বাণী করলো সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র। তার ঠিক আগেই ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অপটা’ (Opta)-র সুপার কম্পিউটার প্রকাশ করেছে শিরোপা জয়ীদের সম্ভাব্য তালিকা। বিস্ময়করভাবে এই ভবিষ্যদ্বাণীতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল—কেউই শীর্ষ তিনে জায়গা পায়নি।
সুপার কম্পিউটারের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ১৭ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৪.১ শতাংশ) এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড (১১.৮ শতাংশ)।
অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ, যা তাদের তালিকার চতুর্থ স্থানে রেখেছে। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থা আরও নাজুক; মাত্র ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে। এছাড়া জার্মানি ও পর্তুগাল যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে। জর্ডান, কুরাসাও ও হাইতির মতো দলগুলোর শিরোপা জয়ের কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছে সুপার কম্পিউটার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত