ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তারে কাপড় পড়ে থেমে ছিল মেট্রোরেল
২০২৫ ডিসেম্বর ০৩ ১৩:৫৮:৩৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মেট্রোরেল চলাচল বুধবার দুপুরে হঠাৎ করে প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি স্থানে ওভারহেড ক্যাটেনারি তারের ওপর একটি কাপড় গিয়ে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানায়, দুপুর ১২টা ২২ মিনিটে কাপড়টি তারে আটকে যায়। দ্রুত প্রযুক্তি দল ঘটনাস্থলে গিয়ে কাপড় অপসারণ করে এবং ১২টা ৪২ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় যাত্রীদের যে সাময়িক ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানায়, নিরাপত্তাজনিত কারণেই ট্রেন চলাচল থামানো হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত