ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষকরা
বুধবার থেকে যথারীতি হবে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের কথা বিবেচনা করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এই সিদ্ধান্ত নেওয়ায় আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশে নিয়মিত সময়সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক চাপ ও বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
তবে কর্মবিরতি স্থগিত করলেও শিক্ষকরা তাদের দাবি থেকে সরে আসেননি। বিজ্ঞপ্তিতে ন্যায্য দাবি-দাওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করা হয়েছে।
উল্লেখ্য, এন্ট্রি পদে ৯ম গ্রেড বেতন স্কেলসহ ৪ দফা দাবিতে গত ১ ডিসেম্বর থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। এতে বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা ও খাতা মূল্যায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)