ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জনগণের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার একান্তই ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ‘ট্রাভেল পাস’ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমীর খসরু বলেন, ‘দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্ত। তবে তাকে কেন ট্রাভেল ভিসা বা পাস দেওয়া হবে, তা আমার জানা নেই।’
বিএনপিকে জনমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে দেশের চলমান পরিস্থিতি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং সুযোগ পেলেই দেশের মানুষ তা প্রমাণ করে দেবে।
আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপির বিনিয়োগ হবে ‘ডিজিটাল ইকোসিস্টেমে’। দলের নির্বাচনী ইশতেহার হবে সম্পূর্ণ বাস্তবমুখী পরিকল্পনার ওপর ভিত্তি করে।
উল্লেখ্য, সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, তারেক রহমান আবেদন করলেই তাকে দ্রুত ট্রাভেল পাস দেওয়া হবে। তবে এর আগে এক ফেসবুক পোস্টে তারেক রহমান উল্লেখ করেছিলেন, দেশে ফেরার বিষয়টি এখনই তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং রাজনৈতিক বাস্তবতার ওপর এটি নির্ভর করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু