ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির
পার্থ হক: বিকল্প বাজেট প্রস্তাব ও পে-স্কেল কাঠামো নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ‘ছায়া বাজেট’-এ সরকার ঘোষিত অর্থনৈতিক নীতি ও আসন্ন বাজেট পরিকল্পনার সমালোচনাও করেছে দলটি।
রবিবার ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি মোট ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার বিকল্প বাজেট উপস্থাপন করে। একই সঙ্গে ১২টি প্রধান খাতে বিভক্ত ৭১টি নীতিগত প্রস্তাবনাও তুলে ধরা হয়। প্রস্তাবনায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নিম্নআয়ের গ্রেডগুলোর বেতন কাঠামোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দলটির প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ৬০ হাজার টাকা, চতুর্থ গ্রেডে ৫০ হাজার থেকে ৫৩ হাজার ৫০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৪৬ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মাঝারি গ্রেডগুলোর মধ্যে ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকা, সপ্তম গ্রেডে ২৯ হাজার থেকে ৩২ হাজার টাকা, অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে ২৫ হাজার ৫০০ টাকা, নবম গ্রেডে ২২ হাজার থেকে ২৪ হাজার ৫০০ টাকা, দশম গ্রেডে ১৬ হাজার থেকে ১৮ হাজার টাকা এবং একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ১৪ হাজার ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
পরবর্তী গ্রেডগুলোতেও বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ থেকে ১৩ হাজার ৩০০ টাকা, ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা, চতুর্দশ গ্রেডে ১০ হাজার ২০০ থেকে ১২ হাজার ৭০০ টাকা, পঞ্চদশ গ্রেডে ৯ হাজার ৭০০ থেকে ১২ হাজার ৪০০ টাকা, ষোড়শ গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ১২ হাজার ২০০ টাকা, সপ্তদশ গ্রেডে ৯ হাজার থেকে ১১ হাজার ৯০০ টাকা, অষ্টাদশ গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ১১ হাজার ৭০০ টাকা, ঊনবিংশ গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৪০০ টাকা এবং বিংশ গ্রেডে ৮ হাজার ২৫০ থেকে ১১ হাজার ১০০ টাকা করার প্রস্তাব করেছে এনসিপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ