ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিদেশি শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন করলে স্পিকার সেটি গ্রহণ না করলেও তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
সংসদে বক্তব্য দিতে গিয়ে নিলুফার চৌধুরী মনি বলেন, দক্ষ জনশক্তির গতিশীলতা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে এবং ২০২৫ সালে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান এই খাত থেকে এসেছে। প্রতি বছর প্রায় এক মিলিয়ন শ্রমিক বিদেশে যান, যাদের বড় অংশই অদক্ষ। অথচ বিশ্বব্যাপী শ্রমবাজারে চাহিদা দ্রুত পরিবর্তন হচ্ছে এবং চতুর্থ শিল্পবিপ্লবের কারণে প্রযুক্তিনির্ভর শ্রমশক্তির চাহিদা বাড়ছে। এ অবস্থায় দক্ষ শ্রমিক তৈরি না করতে পারলে দেশের শ্রমবাজার হারানোর ঝুঁকি তৈরি হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের বিদেশে শ্রমশক্তি রপ্তানির যাত্রা শুরু হয়। এক সময় মধ্যপ্রাচ্যের এক সরকার প্রধানের সঙ্গে আলোচনায় তিনি বাংলাদেশের বিপুল জনশক্তিকে কর্মসংস্থানে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
শেষে তিনি দেশের সব জেলা ও উপজেলায় দ্রুত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে ভবিষ্যতের শ্রমবাজারে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের