ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে: জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রভাব অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের ছায়া বাজেট উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি খাত এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে বিবেচনায় রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠিত না হওয়ায় রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানেই সরকারি হস্তক্ষেপের চিত্র দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। তবে সেই সরকারও জনগণের প্রতি প্রত্যাশিত ইনসাফ নিশ্চিত করতে পারেনি বলে তার দাবি।
বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, কেবল বাজেট ঘোষণা করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এর কার্যকর বাস্তবায়নের জন্য সুশাসন নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে তিনি আরও জানান, অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি জনস্বার্থবিরোধী কোনো বাজেট প্রস্তাব এলে তার সমালোচনা করা হবে, তবে দেশের স্বার্থে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ