ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মির্জা ফখরুল
'খালেদা জিয়াকে বিদেশে নেওয়া না গেলে দেশে ফিরবেন তারেক রহমান'
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব না হয়, তবে শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না থাকলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন।
এদিকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে তিনি বলেন, ‘তারেক রহমান ট্রাভেল পাস চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’ এছাড়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়েও সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)