ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ব্যয় সংকোচনে বড় আয়োজন থেকে সরে এলো এনবিআর
নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় বছরের মতো সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে পুরস্কার বা সম্মাননা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং সরকারের আর্থিক ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতেই এবার এই জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে সরে এসেছে সংস্থাটি।
সাধারণত প্রতি বছর ভ্যাট প্রদানে উৎসাহ দিতে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলা পর্যায়ে ১৩৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে এনবিআর। ২০০৫ সাল থেকে চলে আসা এই রেওয়াজ গত বছরও স্থগিত ছিল।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ-২০২৫’ পালিত হবে। তবে এবার আয়োজনটি হবে অনাড়ম্বর। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পুরস্কার না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মাননা না থাকলেও ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও জনসমাগমস্থলে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজসজ্জা করা হবে। এছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শপিংমল ও বাজারে বিশেষ বুথ বা ডেস্ক বসিয়ে নতুন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ভ্যাট নিবন্ধন এবং ভ্যাট সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত