ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসু ভিপির সাইবার মামলায় ছাত্রদলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের দায়ের করা একাধিক সাইবার মামলার ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদে মুখর। ছাত্রদল এই মামলাকে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে।
ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জানানো হয়, সাদিক কায়েম কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এতে মিম পেজ এবং ট্রল পেজও অন্তর্ভুক্ত। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাইবার সুরক্ষা আইনে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়েরের সুযোগ নেই। এ পরিস্থিতিতে আইনের অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসুর ভিপি হিসেবে একজন ছাত্রনেতার শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করা নজিরবিহীন ও দুঃখজনক। এতে ছাত্র রাজনীতির সংস্কৃতি এবং পদমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে সাদিক কায়েমের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন দ্রুত মামলাগুলো প্রত্যাহার করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত