ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে 'কোইকা' প্রেসিডেন্টের সাক্ষাৎ
বাংলাদেশকে বৈশ্বিক ‘উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রেসিডেন্ট চ্যাং ওয়ন-সাম।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে কোরিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোইকা প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণে সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি বৈশ্বিক ‘উৎপাদন কেন্দ্র’ বা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশকে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের বিপুল জনশক্তি ও কর্মঠ তরুণ জনগোষ্ঠী রয়েছে। আপনারা এখানে পণ্য উৎপাদন করে বিশ্বজুড়ে তা বাজারজাত করতে পারেন।’
প্রধান উপদেষ্টা ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান, যাতে বাংলাদেশি তরুণদের জন্য কোরিয়ায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া বিশ্ববাজারে নার্স ও স্বাস্থ্যকর্মীদের চাহিদার কথা উল্লেখ করে তিনি নার্সিং প্রশিক্ষণে কোইকার সহায়তা কামনা করেন।
জবাবে কোইকা প্রেসিডেন্ট দক্ষতা উন্নয়ন ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়াবলি সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মরশেদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ