ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নতুন ভোটার ও এনআইডি নিয়ে ইসির বার্তা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের যোগ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্পষ্ট করেছেন যে, চলতি বছরের ৩১ অক্টোবরের পরে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না।
সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশন যেকোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার রাখে। তবে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে ৩১ অক্টোবরকে কাট-অফ ডেট হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ, এই তারিখের মধ্যে যারা তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, নির্বাচনের আগে ভোটারদের নাম, পিতা-মাতার নাম, পেশা, জন্ম তারিখ, ঠিকানা ও ছবি পরিবর্তনের সুযোগ থাকছে না। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই কেবল এসব তথ্য সংশোধন করা যাবে। তবে মোবাইল ফোন নম্বরসহ কম গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংশোধনে কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ইসি সচিব জানান, প্রবাসীদের নিবন্ধনের সময় এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে দেশের অভ্যন্তরীণ ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)