ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
সরকারি প্রতিষ্ঠানে ‘ডিপসিক’ নিষিদ্ধ করল তাইওয়ান
ডুয়া ডেস্ক: তাইওয়ানের সরকার তাদের সব সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ করেছে। শুক্রবার দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিপসিক চীনা কোম্পানি হওয়ায় তাইওয়ানের সরকারি কর্মকর্তা-কর্মীদের জন্য এর পণ্য ব্যবহার করা নিরাপদ নয়, কারণ এতে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে।
এই নিষেধাজ্ঞা সরকারি সব দপ্তর, স্কুল, কলেজ, শিক্ষাকেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কার্যকর হবে। এছাড়া যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে।
ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের নতুন মডেল, আর-১, বাজারে আসার পর এনভিডিয়া কোম্পানির মার্কেট ভ্যালু প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। এআই খাতে ডিপসিকের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, কারণ তারা দাবি করেছে, তাদের মডেল তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিপসিকের চ্যাটবট কিছু ক্ষেত্রেই চ্যাটজিপিটির সমান দক্ষতা দেখিয়েছে। ওপেনএআইয়ের প্রধান স্যাম আল্টম্যানও ডিপসিকের প্রশংসা করেছেন, বিশেষ করে এর সস্তা দাম এবং মানুষের জন্য সেবা প্রদানের সক্ষমতার জন্য।
ডিপসিক দাবি করেছে, তাদের মডেলটি তৈরি করতে মাত্র ২ হাজার বিশেষায়িত চিপের প্রয়োজন, যেখানে অন্য চ্যাটবটগুলোর জন্য ১৬ হাজার চিপ প্রয়োজন হয়।
সূত্র: তাইওয়ান টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)