ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (১ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের (তেজাবি সোনা) মূল্য বাড়ায় বাংলাদেশে স্বর্ণের দামও নতুন করে বাড়ানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট সোনার ভরি মূল্য আরও ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দাম ঘোষণা করে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৩০ নভেম্বর) থেকে নতুন দামের কার্যকারিতা শুরু হয়েছে এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার দামে সমন্বয় আনা ছাড়া উপায় ছিল না।
সোনার নতুন দাম (ভরি)
২২ ক্যারেট: ২,১০,৫৭০টাকা
২১ ক্যারেট: ২,০১,০০৬ টাকা
১৮ ক্যারেট: ১,৭২,২৮৯ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন, ওজন ও মান অনুসারে মজুরি পরিবর্তিত হতে পারে।
এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেটে ৪,০৪৭ টাকা, আর ১৮ ক্যারেটে ৩,৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি ২,৬০১ টাকা যা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী