ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয়
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে বিশেষভাবে বিবেচিত হচ্ছে
ডুয়া নিউজ: শিক্ষা মন্ত্রণালয় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে সরকার অবহিত রয়েছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেয়া হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘এই কমিটি ইতিমধ্যে তিতুমীর কলেজসহ অন্যান্য কলেজগুলোর শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে এসব কলেজের শিক্ষার সুযোগ সুবিধা এবং মান উন্নয়ন, এবং এ ব্যাপারে সব ধরনের বিকল্প বিবেচনা করা হবে। তবে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে কোনো সময়সীমা নির্ধারণ করে আন্দোলন করা যৌক্তিক নয়। তাই সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হচ্ছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার মতো কর্মসূচি থেকে বিরত থাকতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’
শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবী-দাওয়ার বিষয়ে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন