ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কর্মবিরতিতে যাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: দাবি আদায় না হওয়ায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। অ্যান্ট্রি পদ ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পরও সরকার তাদের দাবি পূরণ না করায় শিক্ষকরা নতুন কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই কর্মবিরতিতে শিক্ষকরা চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনি পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার কথাও ঘোষণা করেছেন। ফলে মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমে বিপুল প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সমিতির এক নেতা জানান, সরকার যদি দাবি পূরণ করে, তাহলে শিক্ষকরা সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাকি পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। তবে দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে দ্বিতীয় দিন অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে গত বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। শিক্ষকেরা জানান, সরকারের বারবার আশ্বাস সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)