ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
মানুষের অদৃশ্য সঙ্গী ‘কারিন জ্বিন’: কোরআন হাদিসে যা বলা হয়েছে
ডুয়া ডেস্ক: ইসলামি বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে মানুষের জন্মের পর থেকেই তার সঙ্গে এক অদৃশ্য সঙ্গী থাকে, যাকে বলা হয় কারিন। এই জ্বিন মানবমনে কুপ্রবৃত্তি জাগিয়ে পাপের পথে টেনে নিতে চেষ্টা করে। লেখাটিতে কারিনের প্রকৃতি, তার প্রভাব এবং এর থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে কোরআন-হাদিসভিত্তিক আলোচনা তুলে ধরা হয়েছে।
কারিন জ্বিন: অস্তিত্ব ও প্রভাব
সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় সাহাবারা যখন জানতে চান, মানুষের মতো কি রাসুলুল্লাহ (সা.)-এরও কোনো কারিন রয়েছে? তিনি বলেন “হ্যাঁ, আমার সঙ্গেও রয়েছে। তবে আল্লাহর বিশেষ সাহায্যে আমি তার প্রভাব থেকে নিরাপদ। এখন সে আমাকে কেবল ভালো কাজের দিকেই উৎসাহিত করে।” (মুসলিম ২৮১৪)
আরেক হাদিসে উল্লেখ আছে প্রত্যেক মানুষের সঙ্গে একটি জ্বিন এবং একটি ফেরেশতা নিযুক্ত থাকে (মেশকাত ৬৭)। কারিন সরাসরি আঘাত করতে না পারলেও মানুষের চিন্তা, নৈতিকতা ও ঈমানকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যায়। খারাপ কাজে প্ররোচনা দেওয়া এবং ভালো কাজ থেকে বিরত রাখাই এর মূল প্রভাব।
কেয়ামতের দিন কারিনের ভূমিকা
কোরআনে কারিন শয়তানের কথা উল্লেখ আছে সে বলবে, “আমি তাকে পথভ্রষ্ট করিনি; সে নিজেই ছিল ভ্রষ্টতায় ডুবে।” তখন আল্লাহ তাআলা বলবেন “তোমরা তর্ক করো না; আমি আগেই সতর্ক করেছিলাম।” (সুরা কাফ: ২৭-২৮)
কারিন থেকে সুরক্ষার উপায়
১. নির্দিষ্ট কোরআনি আমল
প্রতিদিন সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা।
২. শয়তানের প্ররোচনা থেকে রক্ষার দোয়া
رَّبِّ اَعُوۡذُ بِكَ مِنۡ هَمَزٰتِ الشَّیٰطِیۡنِ وَاَعُوۡذُ بِكَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ ‘রাব্বি আউজুবিকা মিন হামাযাতিশ শায়াত্বিন, ওয়া আউজুবিকা রাব্বি আই ইয়াহদুরুন।’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার প্রভু! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’ (সুরা মুমিনুন: ৯৭-৯৮)
৩. দৈনন্দিন সুন্নত আমল
বাড়িতে প্রবেশ বের হওয়া, খাবার, বাথরুম, পোশাক প্রতিটি দৈনন্দিন কাজে দোয়াসমূহ পাঠ করলে জ্বিনের প্রভাব কমে।
ভুল ধারণা ও সতর্কতা
কারিন জ্বিন মানুষের কোনো শারীরিক ক্ষতি করতে পারে না এর কাজ কেবল কুমন্ত্রণা দেওয়া। মানুষ মারা গেলে কারিন তার রূপ ধারণ করে এ ধারণা ভিত্তিহীন। ধারাবাহিক জিকির, আল্লাহর আশ্রয় প্রার্থনা এবং সুন্নাহ মেনে চলাই এর প্ররোচনা থেকে রক্ষার নিশ্চিত উপায়।
শেষ পর্যন্ত মানুষের শক্তি ও নিরাপত্তা নিহিত রয়েছে আল্লাহর প্রতি ঈমান ও তাঁর স্মরণে। শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেয়ে সঠিক পথে থাকার তাওফিক দিন আল্লাহ এটাই মুমিনের প্রার্থনা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত