ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ফের পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও আদালতে জমা দিতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে টানা ১২২তম বারের মতো সময়সীমা পিছিয়ে গেল এই আলোচিত মামলার তদন্ত।
রোববার (৩০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু পিবিআই তদন্তকাজ শেষ করতে না পারায় নির্ধারিত সময়েও তারা প্রতিবেদন দাখিল করতে পারেনি।
পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার পরবর্তী দিন হিসেবে আগামী ৫ জানুয়ারি নতুন তারিখ ঠিক করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর ২০২৪ সালের ৪ নভেম্বর হত্যা মামলার তদন্তভার র্যাব থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। দায়িত্ব পাওয়ার পর সংস্থাটি নতুন করে তদন্ত শুরু করে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি—মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিনই রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি