ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: সাশ্রয়ী ব্যয় ও মানসম্পন্ন শিক্ষায় জনপ্রিয় গন্তব্য
ডুয়া ডেস্ক : বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দেশটিতে রয়েছে ২০টি সরকারি ও ১৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এসএসসি বা সমমানের পরীক্ষার পর ফাউন্ডেশন বা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারেন।
অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস বা টোয়েফল সনদ ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে, মূল কোর্স শুরুর আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে ভাষাগত প্রশিক্ষণ গ্রহণ করে পরীক্ষায় অংশ নিতে হয়।
মালয়েশিয়ায় শিক্ষার প্রতি আকর্ষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষ র্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়, তুলনামূলক কম টিউশন ফি এবং স্বল্প ব্যয়ে জীবনযাপনের সুযোগ। ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মালয়েশিয়ার ৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ কম খরচে এবং কানাডা ও আয়ারল্যান্ডের তুলনায় অর্ধেক খরচে এখানে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব। স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য গড় খরচ বছরে প্রায় ৬ হাজার মার্কিন ডলার।
ফোর্বসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির পেছনে রয়েছে দূরদর্শী নীতিমালা, গবেষণা তহবিলের সম্প্রসারণ, একাডেমিক ভারসাম্য এবং ঐতিহ্যগত সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার দক্ষতা।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের বিভিন্ন সুবিধা আরও আকর্ষণীয় করে তুলছে এই গন্তব্যকে। পড়াশোনা শেষে কাজের সুযোগ, সহজ ভিসা প্রক্রিয়া এবং কর্মসংস্থানের নীতিমালায় পরিবর্তন আনার মাধ্যমে দেশটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করেছে নতুন দিগন্ত। স্নাতক পর্যায়ের পাশাপাশি ২০১৯ সালের পর থেকে স্নাতকোত্তর এবং গবেষণা পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)