ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চলতি সপ্তাহে ১৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (৩০ নভেম্বর’২৫-০৪ ডিসেম্বর’২৫) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ১৮ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ১৮ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ১৮ কোম্পানির শেয়ারহোল্ডার। আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ১৮ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওরিয়ন ফার্মা, ওয়াম্যাক্স ইলেক্ট্রোড, কপারটেক, আনোয়ার গালভানাইজিং, মেট্রো স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল, ইজেনারেশন, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস, এস্কোয়ার নিট কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড, সিলভা ফার্মা, আমান কটন এবং আমান ফিড।
নিচে কোম্পানিগুলোর রেকর্ড ডেটের তারিখ ও কোম্পানিগুলোর ডিভিডেন্ডের পরিমাণ দেয়া হলো-
০১ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে ওরিয়ন ইনফিউশন, পাওয়ারগ্রিড, সিলভা ফার্মা, আমান কটন এবং আমান ফিডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য আমান ফিড সাড়ে ১১ শতাংশ ক্যাশ, আমান কটন ১০ শতাংশ ক্যাশ এবং ওরিয়ন ইনফিউশন ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাওয়ারগ্রিড ও সিলভা ফার্মা।
০২ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস এবং এস্কোয়ার নিট কম্পোজিটের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এস্কোয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ ক্যাশ এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ড্যাফোডিল কম্পিউটারস্য কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
০৩ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে মেট্রো স্পিন্ংি, তমিজউদ্দিন টেক্সটাইল, ইজেনারেশন এবং শাহজীবাজার পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য শাহজীবাজার পাওয়ার ২০ শতাংশ ক্যাশ, ইজেনারেশন ২.৫০ শতাংশ ক্যাশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে আলোচ্য সমেয়র জন্য মেট্রো স্পিনিং কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
০৪ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে আনোয়ার গালভানাইজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ওরিয়ন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ২ শতাংশ ক্যাশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ ২.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য ওরিয়ন ফার্মা, আনোয়ার গালভানাইজিং, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট